কয়লা সংকটের কারণে গত ৫ জুন থেকে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। ২০ দিন পর ফের উৎপাদন শুরু করেছে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিট।
জাতীয় গ্রিড
প্রথমবারের মত জাতীয় গ্রিডে যুক্ত হল দেশের প্রথম ভাসমান সৌরবিদ্যুৎ কেন্দ্র। এ বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ক্ষমতা ২ দশমিক ৩০ মেগাওয়াট। এটি চাঁপাইনবাবগঞ্জের বুলনপুরে অবস্থিত।
কক্সবাজারে অবস্থিত দেশের প্রথম ও বৃহত্তম বায়ুবিদ্যুৎ কেন্দ্র থেকে আগামী দু-এক দিনের মধ্যে জাতীয় গ্রিডে ৩০ মেগাওয়াট বিদ্যুৎ পরিক্ষামূলকভাবে যুক্ত হতে যাচ্ছে।
ভোলায় নতুন একটি কূপে গ্যাসের সন্ধান পেয়েছে বাপেক্স, যেখান থেকে কয়েক মাসের মধ্যেই পুরোদমে গ্যাস উত্তোলন শুরু করা যাবে বলে কর্মকর্তারা বলছেন।
জাতীয় গ্রিড সঞ্চালন লাইনে যুক্ত হচ্ছে প্রতিদিন আরো প্রায় আট মিলিয়ন ঘনফুট গ্যাস। সোমবার থেকে সিলেটের বিয়ানীবাজার গ্যাসক্ষেত্রের ১ নম্বর কূপ থেকে এই গ্যাস সঞ্চালন লাইনে যুক্ত হবে। যা চলমান গ্যাস সঙ্কট কিছুটা লাঘব হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি) মঙ্গলবার দেশব্যাপী গ্রিড ব্যর্থতার কারণ অনুসন্ধানের জন্য পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে।